Wednesday, June 24, 2026

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

Date:

Share post:

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০

টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। দিমিত্রি পেত্রাতোস ও জেমি ম্যাকলারেনদের অজস্র সুযোগ নষ্টের খেসারত দিতে হল গতবারের চ্যাম্পিয়নদের। এক পয়েন্ট পেলেও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষেই থাকল বাগান। অন্যদিকে, সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রইল বেঙ্গালুরু।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক মেজাজে ছিল। খেলার মাত্র ৩ মিনিটেই মোহনবাগান বক্সে হানা দিয়েছিলেন বেঙ্গালুরুর রায়ান উইলিয়ামস, কিন্তু বাগান গোলকিপার বিশাল কাউথ তা রুখে দেন। পাল্টা আক্রমণে পেত্রাতোসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে বল পজেশনে বেঙ্গালুরু কিছুটা এগিয়ে ছিল, বিশেষ করে রায়ান উইলিয়ামস বারবার ত্রাস সৃষ্টি করছিলেন সবুজ-মেরুন রক্ষণে।

দ্বিতীয়ার্ধেও দু’দল প্রাণবন্ত ফুটবল খেলেছে। ৬১ মিনিটে পেত্রাতোসের ফ্রি-কিক থেকে আলবার্তো রডরিগেজের শট কোনও রকমে বাঁচান বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত। ফিরতি বল বারের উপর দিয়ে উড়িয়ে দেন শুভাশিস বোস। ৬৪ মিনিটে বেঙ্গালুরুও প্রায় গোল করে বসেছিল। এবার সুনীল ছেত্রীর শট গোললাইন সেভ করেন আলবার্তো। ৭০ মিনিটে অবিশ্বাস্য মিস করেন ম্যাকলারেন। হ্যান্ডশেক দূরত্ব থেকেও গোল করতে পারেননি লিগে ইতিমধ্যেই সাত গোল করে ফেলা অস্ট্রেলীয় স্ট্রাইকার। তাঁর হালকা পুশ কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন সানা সিং। ৮২ মিনিটে মনবীর সিংয়ের শট গোললাইন সেভ হয়। মিনিট দুয়েক পরেই ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন পেত্রাতোস। ম্যাকলারেন হেডে বল সাজিয়ে দিয়েছিলেন। কিন্তু একা গুরপ্রীতকে পেয়েও বাইরে মারেন পেত্রাতোস।

ম্যাচের অন্তিম লগ্নে বেঙ্গালুরুর রক্ষণকে প্রবল চাপে রাখলেও গোলের দরজা খুলতে পারেনি বাগান স্ট্রাইকাররা। ফলে ‘পাঁচে পাঁচ’ করার সুযোগ হাতছাড়া হল কোচ মোলিনার ছেলেদের। তবে শীর্ষস্থান ধরে রাখতে পারায় কিছুটা স্বস্তিতে থাকবে বাগান শিবির।

আরও পড়ুন- নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

_

_

_

_

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...