Wednesday, April 8, 2026

ফের ভয়াবহ আগুন দিল্লিতে, মৃত ৯

Date:

Share post:

ফের বড় অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা রাজধানী দিল্লিতে। দিল্লির উত্তর পশ্চিমে কিরারি এলাকায় এক কাপড়ের গুদামে আগুন লাগে রবিবার রাত সাড়ে বারোটায়। আগুনের লেলিহান শিখায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ১০। বাড়তে পারে মৃতের সংখ্যা। আহতদের নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে এমাসেই দিল্লির সবজি মান্ডির এক লাগেজ তৈরির কারখানায় আগুন লেগে মারা যান ৪৩ জন। দিল্লিতে বারবারই অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা অগ্নিসুরক্ষা বিধি মানার ঢিলেমির অবস্থাকেই বেআব্রু করে দিচ্ছে।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...