Friday, June 12, 2026

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

Date:

Share post:

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। সেখানে নির্বাচন ৯ এপ্রিল (9 April)। তার শেষ নির্বাচনী প্রচার হয়ে গেল মঙ্গলবার। তিন রাজ্যেই শেষ দিনের প্রচারে ঝড় তোলার চেষ্টা চালালো যুযুধান রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে সব রাজনৈতিক দলকেই এর পরে কোনও ধরনের প্রচারে নিষেধাজ্ঞায় সতর্কতা জারি করা হল।

কেরালমে (Keralam) নির্বাচনী প্রচারে এবার চূড়ান্ত ত্রিমুখী লড়াই। বামেদের ক্ষমতা ধরে রাখার লড়াইতে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) জোট। তবে লোকসভা নির্বাচনে এই দুই দলের ব্যর্থতায় ভালো ফল করেছিল বিজেপি। প্রথমবার বিজেপির (BJP) সাংসদ জয়ী হয়েছেন সেখানে। সেই জয়ের রেশ ধরেই বাম-কংগ্রেসকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি।

পুদুচেরির (Puducherry) নির্বাচনী লড়াইতে এবার ফ্যাক্টর অভিনেতা থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) টিভিকে (TVK)। বিজেপি ক্ষমতা ধরে রাখতে তাঁর সঙ্গে আসন সমঝোতার পথে গেলেও তা ফিরিয়ে দিয়েছে বিজয়। এই পরিস্থিতিতে ভোট কাটাকাটিতে ক্ষমতা দখলের আশা দেখছে কংগ্রেস।

আরও পড়ুন : নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

অন্যদিকে, দীর্ঘ বিজেপি অপশাসনের অবসানে অসমে (Assam) নতুন বিরোধী দলের উত্থানের স্বপ্ন দেখছেন অসমের মানুষ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুরিভুরি মিথ্যে প্রতিশ্রুতিতে ক্লান্ত অসমের মানুষ বিকল্প দলের খোঁজ চালাচ্ছেন। তৃণমূল (AITC) সেখানে ২৪ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে কংগ্রেস জোটের সঙ্গে এবার প্রথমবার অসমে ভোটের ময়দানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...