Saturday, April 4, 2026

নারী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

Date:

Share post:

নারী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জানিয়েছেন, ”কলকাতা পুলিশের সর্বাধিক গুরুত্ব হবে নারী সুরক্ষায়।” সেই মতোই কাজ করছে কলকাতা পুলিশ । কলকাতা পুলিশ নিয়ে আসছে 67টি নতুন গাড়ি । ওই গাড়িগুলি কাজ করবে মূলত নারী সুরক্ষার জন্য ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, রাস্তাঘাটে অনেক সময় হেনস্থা বা ইভটিজিংয়ের শিকার হতে হয় মহিলাদের । সেদিকে নজর রেখেই নারী সুরক্ষায় কলকাতা পুলিশ চাইছে আরও জোরদার পদক্ষেপ । যে কোনও মুহূর্তে মহিলাদের বিপদে পাশে দাঁড়াতে চাইছে কলকাতা পুলিশ । আর তাই ‘বন্ধু’ অ্যাপকে নতুনভাবে বানানো হয়েছে । যাতে বিপদে পড়লে খবর একসঙ্গেই পৌঁছে যায় কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ।
নতুন বছরের শুরুর আগে কলকাতা পুলিশের উপহার এটাই।কলকাতার নগরপাল অনুজ শর্মা বলেন, “আমি চাই শহরের সব নাগরিক এই অ্যাপ ডাউনলোড করে নিন । মহিলাদের ক্ষেত্রে এই অ্যাপ GPS ট্র্যাক করতে পারবে । বিপদে পড়লে সেই মহিলা নির্দিষ্ট জায়গায় ক্লিক করলেই মেসেজ চলে যাবে পুলিশের কাছে । সঙ্গে সঙ্গে পুলিশ তার অবস্থান জেনে নিতে পারবে । দ্রুত পৌঁছে যাবে ঘটনাস্থানে ।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...