Tuesday, April 7, 2026

CAA বিরুদ্ধে প্রতিবাদ, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করলেন কৃতী ছাত্রী

Date:

Share post:

ব্যতিক্রমী প্রতিবাদ!

পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের এমএসসি ইলেকট্রনিক মিডিয়ার স্বর্ণ পদকজয়ী ছাত্রী কার্তিকা বি কুরুপ-এর।

ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে আজ কার্তিকা সংবাদ শিরোনামে৷ সোশ্যাল মিডিয়ায় ভেসে যাচ্ছেন অভিনন্দন আর প্রশংসায়৷

CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করলেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে এক মঞ্চে তিনি দাঁড়াতেও পারবেন না বলে জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তিনি তাঁর ডিগ্রি গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে তাই উপস্থিত থাকছেন না কার্তিকা। CAA ও NRC-র বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ও অবস্থানের কথা জানিয়ে নিজের স্ট্যাটাস আপডেট করেন তিনি। রাষ্ট্রপতির হাত থেকে তিনি পুরস্কার নেবেন না বলে জানিয়ে দেন। তাঁর মতে,এই আইন মানবতার বিরুদ্ধে এবং অসাংবিধানিক৷ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গণতান্ত্রিক অধিকার তাঁর রয়েছে৷ শুক্রবারই রাষ্ট্রপতিকে বয়কটের ডাক দেয় পুদুচ্চেরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। রাষ্ট্রপতির হাত থেকে ডিগ্রি গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজি বিভাগের পিএইচডি ছাত্র এ এস অরুণ কুমারও।

আরও পড়ুন-ঝাড়খণ্ডের জন্য কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকে অভিনন্দন মমতার

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...