Wednesday, April 1, 2026

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসছেন অজিতই

Date:

Share post:

জল্পনা মতোই মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী পদে বসছেন অজিত পাওয়ার। এনসিপি-শিবসেনা জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন শারদ পাওয়ারের ভাইপো। মহারাষ্ট্রের মহানাটকীয় সময়ে হঠাৎ করে দলকে অন্ধকারে রেখে বিজেপির হাত ধরে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পাওয়ার। রাজ্যে পালাবদলের পরে সেই পদে ইস্তফা দিয়ে এনসিপিতে ফিরে আসেন অজিত দাদা। মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠনের সময়ই স্থির হয় উপমুখ্যমন্ত্রী হবেন এনসিপির কেউ। আর সেটা যে অজিত পাওয়ার সে রকমই ইঙ্গিত ছিল। সেই মতো ৩০ ডিসেম্বর উদ্ধব ঠাকরের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অজিত।

মঙ্গলবার, এনসিপি নেতা নবাব মালিক জানান, উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিতকে চাইছেন এনসিপি-র কর্মীরা। মন্ত্রিসভা বিস্তার করা হবে তখনই তাঁকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...