Tuesday, June 16, 2026

অমিত শাহ যেন অন্য মানুষ, বিনম্রভাবে তাঁর আর্জি:কারুর নাগরিকত্ব যাবে না, এনআরসি নিয়ে আর চর্চার দরকার নেই

Date:

Share post:

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পর মঙ্গলবার এনআরসি ইস্যুতে স্পষ্টভাবে অবস্থান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহ বুঝিয়ে দিলেন, এনআরসি বা নাগরিকপঞ্জি নিয়ে এখন আর এগোবে না বিজেপি সরকার। আগে এই ইস্যুতে তিনি যে কথাই বলুন না কেন, দেশজোড়া প্রতিবাদ-বিক্ষোভ-বিতর্কের মুখে অাগের অবস্থান বদল করছে মোদি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি সর্বভারতীয় সব চ্যানেলে সম্প্রচারিত হয়। এদিনের সাক্ষাৎকারে বিজেপির সভাপতি দৃশ্যতই ছিলেন যেন এক অন্য মানুষ। অমিত শাহর সেই পরিচিত আগ্রাসী ভঙ্গি সম্পূর্ণ উধাও। ধীর, শান্তভাবে বিনম্র কণ্ঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে যা জানিয়েছেন তার নির্যাস: এনআরসি নিয়ে আর চর্চা করার দরকার নেই। এই বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি, কোনও নিয়ম তৈরি হয়নি, কোনও সিদ্ধান্তও হয়নি। ফলে এনিয়ে কেউ অকারণে উদ্বিগ্ন হবেন না। নতুন নাগরিকত্ব আইনে একজন মানুষেরও নাগরিকত্ব যাবে না, এটা শুধু নাগরিকত্ব দেওয়ার আইন।

অমিত শাহ বলেন, এনপিআর হল জাতীয় জনগণনা পঞ্জি। এর সঙ্গে নাগরিকত্ব বা নাগরিকপঞ্জির কোনও সম্পর্ক নেই। গরিব মানুষ, দলিত, সংখ্যালঘু ভাইবোনেদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই সমীক্ষা প্রতি দশবছর পর পর করা হয়। 2010 সালে কংগ্রেস জমানাতেও এই এনপিআর সমীক্ষা হয়েছিল। এই সমীক্ষার জন্য কাউকে কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না। কেউ কোনও কারণে সমীক্ষা থেকে বাদ পড়লেও তার নাগরিকত্ব চলে যাবে না। ভরসা রাখুন, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচারে বিভ্রান্ত হবেন না।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...