Site Logo

উলটা লটকাকর... শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

EBBS Desk·
উলটা লটকাকর... শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কুখ্যাত ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করা’র (উল্টা লটকাকর সিধা কিয়া যায়েগা) বক্তৃতা বাংলার মানুষকে চমকে দিয়েছিল। এই ধরনের রাজনৈতিক বক্তৃতা বাংলার রাজনীতিতে সচরাচর মেলে না। তবে এবার এই বক্তৃতার কারণে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন নিয়ে পুলিশের দ্বারস্থ এক ব্যক্তি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) বিরুদ্ধে আনা অভিযোগ আদৌ নেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীই নেবে, দাবি করে অভিযোগ গ্রহণ করল না বিধাননগর সাইবার ক্রাইম থানা (Cyber Crime police station)।

Sponsored

Sranchi In Article

বিধাননগর সাইবার ক্রাইম থানায় মানস সেন চৌধুরি নামে এক ব্যক্তি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নামে একটি এফআইআর (FIR) দায়ের করার আবেদন নিয়ে যান। যেখানে মূলত হিংসায় প্ররোচনা দেওয়া ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী প্রচারের সময় শহর তিনটি নির্বাচনী প্রচারের বক্তব্য তুলে ধরে অভিযোগ দায়েরের আবেদন করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে মাফিয়া বলে সম্বোধন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের মন্তব্য একটি নির্বাচনী প্রক্রিয়াকে সাম্প্রদায়িক ও ধর্মীয় রং দেয়, যা আদতে নির্বাচনের আদর্শ আচরণ বিধিকে (model code of conduct) ভঙ্গ করে।

অন্যদিকে, স্পষ্টভাবে ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’ - এই বক্তব্যের দুটি উদাহরণ তুলে ধরে এফআইআর (FIR) দায়েরের দাবি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে এই ধরনের মন্তব্যের কারণে ভয় ও অশান্তির পরিবেশ তৈরি হয়। সেই সঙ্গে ভোট পরবর্তী হিংসাকেও এই ধরনের নির্বাচনী প্রচার।

আরও পড়ুন : বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

প্রমাণসহ অভিযোগ করা হলেও অভিযোগ গ্রহণ করেনি বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেখানেই অভিযোগকারী মানস সেন চৌধুরির প্রশ্ন, যদি অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকেরই অনুমতির প্রয়োজন হয়, তবে দেশে আইন আদালতের কী প্রয়োজন? এই একই থানা একজন সাংসদের বিরুদ্ধে হিংসায় প্ররোচনার অভিযোগ গ্রহণ যদি করতে পারে, তবে এক্ষেত্রে কেন অভিযোগ দায়ের হবে না। তিনি স্পিড পোস্টে অভিযোগ দায়েরের কথা জানান।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →