Wednesday, June 17, 2026

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি চাকরির ক্ষেত্রে নতুন ১০০ পয়েন্ট রোস্টার চালুর কথা ঘোষণা করা হয়েছে। এই নয়া নির্দেশিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণের হার ৭ শতাংশ রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা মোতাবেকই এই পদক্ষেপ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

কলকাতা গেজেটে প্রকাশিত এই নতুন নির্দেশিকায় তফসিলি জাতি (এসসি), তফসিলি জনজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (ইডব্লিউএস), প্রাক্তন সেনাকর্মী এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষণের একটি বিস্তারিত ও নতুন কাঠামো সামনে আনা হয়েছে। প্রশাসনিক মহলের খবর, পূর্বতন তৃণমূল সরকারের আমলে জারি করা সংরক্ষণ সংক্রান্ত পুরনো নির্দেশিকাটি সম্পূর্ণ বাতিল করেই এই নতুন রোস্টার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

শ্রম দফতরের এই নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি দফতর, সরকারি নিয়ন্ত্রিত সংস্থা, স্থানীয় পুর ও পঞ্চায়েত সংস্থা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার অবিলম্বে কার্যকর হবে। নতুন নিয়ম মেনে তৈরি ১০০ পয়েন্ট রোস্টারের ১ নম্বর শূন্যপদটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ৩ নম্বর পদটি নির্দিষ্ট করা হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য এবং ৪ নম্বর পদটি সংরক্ষিত থাকবে তফসিলি জনজাতি প্রার্থীদের জন্য।

এছাড়া প্রশাসনের গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের চাকরিতে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা এবং সুনির্দিষ্ট সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, নির্দিষ্ট রোস্টার পয়েন্ট অনুযায়ী প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি রোস্টার পয়েন্ট আলাদা করে রাখা হয়েছে। ক্রীড়াক্ষেত্রের প্রতিভার অন্বেষণ ও মর্যাদাদানে ৩৩ এবং ৬৬ নম্বর পয়েন্ট দুটি কৃতী ক্রীড়াবিদদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, নতুন সরকারের এই ১০০ পয়েন্ট রোস্টার কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ কাঠামো আরও স্পষ্ট এবং নিয়ন্ত্রিত হবে। তবে পূর্বতন সরকারের বিজ্ঞপ্তি বাতিল করা এবং ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশে বেঁধে রাখার এই সিদ্ধান্তের জেরে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে বিতর্ক ও চাপানউতোর তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

_

_

_

_

_

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...