Tuesday, March 17, 2026

পয়লা জানুয়ারি থেকেই জোড়া খুশি সরকারি কর্মচারীদের

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জোড়া খুশির খবর। আগামী বছরের প্রথমদিন থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন৷ একই সঙ্গে বাড়ানো হল ‘অপশন’ ফর্ম পূরণের সময়সীমাও। বেতন বৃদ্ধির সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে রোপা-র তরফে বিজ্ঞপ্তি জারি করে ‘অপশন’ ফর্ম পূরণের নির্দেশ দিয়েছিল সরকার৷ সেই ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর৷

কোন সময় থেকে বর্ধিত হারে বেতন নিতে চান সেটা ‘অপশন’ ফর্মের মাধ্যমে সরকারি কর্মীদের থেকে জানতে চাওয়া হয়েছে। ফর্ম জমা দেওয়ার মেয়াদ ছিল ২৪ ডিসেম্বর পর্যন্ত৷ সেই সময়মীমা বাড়িয়ে আগামী ১৫ জানুয়ারি ২০২০ পর্যন্ত করা হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফর্ম জমা করতে অনেক কর্মীই সমস্যায় পড়েছেন৷ সেই কারণেই এই সময়সীমা বৃদ্ধি।

সরকারি নির্দেশ অনুযায়ী, ২০১৬-র পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর হবে। একই সঙ্গে কোনও বকেয়া পাওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়৷ তবে, বকেয়া না দিলেও ‘নোশনাল’ এফেক্ট হিসাবে ২০১৬-র জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর হবে। এর জেরে প্রতি বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি ধরে বর্ধিত বেতনের হার নির্ধারিত করেছে রাজ্য সরকার৷
অপশন ফর্মে কর্মীরা জানাতে পারবেন, আপাতত তিনি যে হারে বেতন নিচ্ছেন, তা অব্যাহত থাকবে৷ পরবর্তী পদোন্নতির সময় থেকে তিনি নতুন হারে বেতন নিতে পারেন৷ সেই বিকল্প দেওয়ার সুযোগ আছে৷ তবে, বকেয়া পাওয়ার সুযোগ কোনও নেই৷

আরও পড়ুন-নাম না করে রাজ্যপালকে ব্যাঁকা-ন্যাকা বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

 

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...