Sunday, June 14, 2026

নাম না করে রাজ্যপালকে ব্যাঁকা-ন্যাকা বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে স্বতঃপ্রণোদিত হয়ে যাওয়ার পথে ছাত্র-বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ঘোরাতে হয়েছে রাজ্যপালকে। তারপর রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জাগদীপ ধনকড়। টার্গেট করেছেন মুখ্যমন্ত্রীকেও। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপালের নাম না করে তাঁকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজ্যে একজন ব্যাঁকা আর ন্যাকা রয়েছেন। প্রতিদিন তিনি নিন্দা করে বেড়াচ্ছেন। আর বলা হচ্ছে রাজ্যে নাকি আইনের শাসন নেই! আমার প্রশ্ন, আইনের শাসন নেই তো বুঝলাম, আমার এখানে এত আন্দোলন কিন্তু কোনও মৃত্যুর ঘটনা নেই। আর উত্তরপ্রদেশে মৃত্যু ১৬ ছাড়িয়েছে। কেন? জবাব দেবেন কি? মঙ্গলবার মিছিলের পর বেলেঘাটার গান্ধী ভবনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নাম না করে রাজ্যপালকে এইভাবেই আক্রমণ করেন কিছুটা বেনোজির ঢঙেই।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...