Sunday, June 14, 2026

চলতি সপ্তাহেই বাড়তে পারে রেলের ভাড়া

Date:

Share post:

আলু, পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার মধ্যেই আরেক ধাক্কা। চলতি সপ্তাহেই বাড়তে পারে রেলের ভাড়া। প্রধানমন্ত্রীর দফতর থেকে গত মাসেই এবিষয়ে রেলমন্ত্রককে সবুজ সংকেত দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্রে খবর, প্রতি কিলোমিটারে ৫ থেকে ৪০ পয়সা ভাড়া বৃদ্ধি হবে।

বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যার মুখে ভারতীয় রেল। রেলের আয় যখন হয়েছে ৯৯,২২৩ টাকা, তখন ব্যয়ের পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ টাকা। ক্যাগের রিপোর্ট অনুযায়ী, রেল খরচের সঙ্গে আয়ের সঙ্গতি রাখতে পারছে না। রেলের রেভিনিউও আশানুরূপ নয়। আর্থিক বৃদ্ধির হারও অনেক কম।
মেট্রো রেলের খরচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল বলে কিছুদিন আগেই কলকাতা মেট্রো ভাড়া বাড়িয়েছে। ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন ভাড়া। এবার ভাড়া বৃদ্ধি পাচ্ছে রেলেও।

আরও পড়ুন-ঝাড়খণ্ডে হেরে দিল্লির ভোট নিয়ে এবার প্রবল চাপে বিজেপি

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...