Sunday, June 14, 2026

ঝাড়খণ্ডে হেরে দিল্লির ভোট নিয়ে এবার প্রবল চাপে বিজেপি

Date:

Share post:

লোকসভায় বিপুল জয়ের পরপরই একের পর এক বিধানসভা ভোটে লজ্জার হার। হরিয়ানায় জোড়াতালি দিয়ে জোট সরকার তৈরি হলেও বিরাট ধাক্কা এসেছে মহারাষ্ট্রে।
হাতছাড়া হয়েছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলে পরিচিত এই রাজ্য। সর্বশেষ আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে ভরাডুবির জেরে বিজেপির আত্মবিশ্বাস তলানিতে। সামনের বছরই দিল্লির ভোট। আর এখন থেকেই তা নিয়ে প্রবল চাপে গেরুয়া শিবির। ৭০ আসনের দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের আপ একাই জিতেছিল ৬৭ টি আসন। দিল্লিতে সম্মানরক্ষার লড়াই এবারও বিজেপির সামনে একেবারেই সহজ নয়। লোকসভার জৌলুস পরের পর হারে এই মুহূর্তে অনেকটাই ফিকে। সভাপতি অমিত শাহ প্রকাশ্যে যাই বলুন না কেন, এবারও দিল্লি জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। এর উপর সিএএ-এনআরসিজনিত পরিস্থিতির ফায়দা তোলা যাবে কিনা সেটাও বড় প্রশ্ন। তার উপর আবার আপের পরামর্শদাতা হিসাবে সদ্য নিযুক্ত হয়েছেন ভোটগুরু প্রশান্ত কিশোর।

গত পাঁচ বছরে কেজরিওয়ালের কাজে নিম্নবিত্তদের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে সুবিধা পেয়েছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাও। নিখরচায় পানীয় জল, মহল্লা ক্লিনিক, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সরকারি বাসে মহিলাদের ভাড়া মকুব ইত্যাদি জনমোহিনী সিদ্ধান্তে উপকৃত বড় অংশের মানুষ। এর উপর যদি বিজেপিকে আটকাতে আপ-কংগ্রেস জোট হয় তাহলে দিল্লিতে এবারও খালি হাতে ফিরতে হতে পারে বিজেপিকে। এই পরিস্থিতিতে বিজেপির প্রচারের অভিমুখ কোন দিকে থাকে তা নিয়েই এখন কৌতূহল।

আরও পড়ুন-এনপিআর-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি

 

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...