Monday, June 15, 2026

এনপিআর-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি

Date:

Share post:

এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই খাতে ৮৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সিএএ-র পরেই এই আইনের পাশাপাশি এনআরসি ও এনপিআরের বিরোধিতা শুরু হয়। এর বিরুদ্ধে সুর ছড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিরোধীদের আপত্তির মধ্যেই এনপিআরে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নাগরিকদের পরিচিতির একটি তথ্য তৈরির জন্যই এনপিআর করা হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানান প্রকাশ জাভেড়কর।
যে ব্যক্তি এলাকায় ছ’মাস বসবাস করছেন ও আগামী ৬ মাস সেখানেই থাকবেন, তাঁকেই রেজিস্টার করতে হবে। এতে বায়োমেট্রিক ডিটেল থাকবে।
এর জন্য কোনও নথি বা তথ্য দিতে হবে না
আগামী বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে।

মোবাইল অ্যাপে পাওয়া যাবে এনপিআর-এর সমস্ত তথ্য।
অসম বাদে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনপিআর হবে। এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অল-রাউন্ডার ভার্নন ফিলেন্ডার

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...