Saturday, June 13, 2026

উচ্চমাধ্যমিকে ভাল ফল মেয়েদের, পাশের হার ৮৮.১৮ শতাংশ

Date:

Share post:

চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফল (HS results 2024) প্রকাশিত হওয়ার পর দেখা গেল ভাল রেজাল্ট করেছেন ছাত্রীরা।মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ (Sneha Ghosh) । মেরিট লিস্টের তালিকায় তাঁরা রয়েছেন চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।প্রথম দশের মেধা তালিকার ৫৮ জনের মধ্যে ৩৫ জন ছাত্র, ২৩ জন ছাত্রী জায়গা করে নিয়েছেন। প্রথম দশের মধ্যে নবম স্থানে রয়েছেন পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয় এবং বৃষ্টি পাল, চুঁচুড়া বালিকা বানি মন্দিরের ছাত্রী। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে রয়েছে সৃজনী ঘোষ (কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির), বেগমপুর হাই স্কুলের বৃষ্টি দত্ত। ৪৮৭ নম্বর পেয়ে একই স্থানে রয়েছেন সোহা ঘোষ। সার্বিক রেজাল্ট বলছে কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...