Friday, June 26, 2026

ফের খবরের শিরোেনামে নয়ডা, বিশ্ববিদ্যালয়ের জলের ট্যাঙ্কে মহিলার দেহ!

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের জলের ট্যাঙ্কে মহিলার দেহ। এই ঘটনাকে ঘিরে শোরগোল গোটা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের আবাসনের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় মহিলার দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে দেহ জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। মৃত অই মহিলা স্বামী এবং শাশুড়ির সঙ্গেই থাকতেন। তারাই খুন করেছে বলে মনে করা হচ্ছে। স্বামী এবং শাশুড়ি দু’জনেই পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। রবিবার রাতেও তাঁদের মধ্যে ঝামেলা হয়। প্রাথমিক তদন্তে প্রকাশ, বাড়িতে খুনের পর রাতেই দেহ এনে বিশ্ববিদ্যালয়ের জলের ট্যাঙ্কে ফেলে দিয়ে আসা হয়। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে দুই মহিলার স্বামী এবং শাশুড়ির। বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্কের ভিতর ওই মহিলার দেহ উদ্ধার হতেই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...