Friday, June 26, 2026

নির্দেশের পরেও ভিডিও মোছেনি বিজেপি! এক্স-কে সরানোর নির্দেশ কমিশনের

Date:

Share post:

নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশের পরেও এক্স (X) হ্যান্ডেল থেকে ভিডিও সরালো না বিজেপি। এক্স-কে সেই ভিডিও সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে একটি অভিযোগ কর্ণাটক পুলিশেও দায়ের করে কংগ্রেস। অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR)-ও করা হয়েছে। তবে বিজেপির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতাই যে কমিশনের নেই, এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত।

কর্ণাটক কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় কর্ণাটক বিজেপি একটি ভিডিও পোস্ট করে যেখানে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রয়েছে। এই ভিডিও নিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda), মিডিয়া হেড অমিত মালব্য (Amit Malviya) ও কর্ণাটক বিজেপি সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনার বিজেপি রাজ্য কমিটিকে একটি নোটিশ জারি করে। সেখানে ওই ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কমিশনের দাবি নির্দেশের পরেও ভিডিও সরানো হয়নি। এই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর-ও দায়ের করে কর্ণাটক পুলিশ। কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না মেলায় এবার এক্স-কে ওই ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। তবে কমিশন এই বিষয়ে বিজেপির উপর কোনও পদক্ষেপ নেয়নি। কংগ্রেসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কর্ণাটক পুলিশ পদক্ষেপ নিতে গেলেও তাতে কমিশনের অনুমতি প্রয়োজন। সেখানেও এখনও কোনও নির্দেশ জারি করেনি কমিশন।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...