Friday, June 19, 2026

এক মাসে দু’বার! ফের জোড়া ভূমিকম্প তাইওয়ানে, আতঙ্কিত স্থানীয়রা

Date:

Share post:

মাস গড়াল না, ফের জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ান (Taiwan)। শনিবার জোড়া কম্পন অনুভূত হয়, দুটিই শক্তিশালী ছিল বলে খবর। এপ্রিলের শুরুর দিকে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তাইওয়ান। ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে সুনামির সতর্কতাও জারি করা হয়। আর মাস শেষ হতে না হতেই ফের কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তবে এক মাসের মধ্যে পরপর দুবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে জোরাল ভূমিকম্প হওয়ায়, একাধিক জায়গায় বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এদিন মধ্যরাতে আচমকা ভূমিকম্প অনুভূত হতেই হাজার হাজার মানুষ আতঙ্কে পথে বেরিয়ে আসেন।

শনিবার মধ্য রাতে তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে নড়ে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেইও। ভূপৃষ্ঠ থেকে ২৪.৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে খবর। প্রথম কম্পনের আধ ঘন্টার মধ্যেই ফের দ্বিতীয়বার কেঁপে ওঠে তাইওয়ান। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ৫.৮। সূত্রের খবর, এদিন প্রথম কম্পনটি ফিলিপিন্স সাগরের গভীরে অনুভূত হয়, দ্বিতীয় কম্পনটির উৎস ছিল হুয়ালিন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীরে। তবে এদিন হুয়ালিন ছাড়াও ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান ও নিউ তাইপেই-তেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর।


চলতি মাসের ৩ তারিখেই ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তাইওয়ানে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা বা তীব্রতা ছিল ৭.২, যা বিগত ২৫ বছরে সবথেকে শক্তিশালী ভূমিকম্প।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...