Wednesday, April 8, 2026

রাজ্যের সঙ্গে ফের সংঘাত, 13 জানুয়ারি সব VC-দের বৈঠকে ডাকলেন রাজ্যপাল

Date:

Share post:

ফের সংঘাতের পথে আচার্য তথা রাজ্যপাল৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে ‘ভয়ঙ্কর অবস্থা’। এ নিয়ে পর্যালোচনা করতে আগামী 13 জানুয়ারি বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের সব ক’টি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একইসঙ্গে রাজ্যের শিক্ষা সচিবকে সেই বৈঠকে থাকতে নির্দেশ দিয়েছেন আচার্য। মঙ্গলবার এ কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়- ই। তিনি  বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে ইচ্ছুক।

এদিন সংবাদিকদের তিনি বলেন, “রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা ভয়ঙ্কর। আমি আগামী 13 জানুয়ারি সব উপাচার্য আর শিক্ষাসচিবের সঙ্গে একটা পর্যালোচনা বৈঠক ডেকেছি।” তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা খাটো করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে নীতি-পঙ্গুত্ব চলছে। রাজ্য সরকারের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোকে বন্দি করে রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনে আচার্য হিসেবে যোগ দিতে যাদবপুর গিয়েছিলেন তিনি। এবং সেখানে বিক্ষোভের মুখে পড়েন৷

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...