Wednesday, April 8, 2026

সমাবর্তনের মঞ্চে সিএএ-র বিরুদ্ধে সাহসী প্রতিবাদ কৃতি ছাত্রীর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  সমাবর্তনে ইঞ্চিতে ইঞ্চিতে জড়িয়ে থাকল সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ। শুধু বিক্ষোভের মুখে রাজ্যপালের ফিরে যাওয়াই নয়, ডিগ্রি নিতে বেশিরভাগ ছাত্রছাত্রীই মঞ্চে উঠলেন কালো ব্যাজ পরে। আর অভিনব বিক্ষোভ দেখালেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম স্থানাধিকারী দেবস্মিতা চৌধুরী। অন্যদের মতো তিনিও এদিন ডিগ্রিতে উঠেছিলেন কালো ব্যাজ পরেই।  স্বর্ণপদক ও শংসাপত্র গ্রহণের পর তা রেখে দেন মঞ্চে রাখা টেবিলে। তারপরেই দর্শকদের দিকে ফিরে নাগরিকত্ব সংশোধনী আইনের একটি প্রতিলিপি ছিঁড়ে ফেলেন তিনি। মঙ্গলবার, সমাবর্তনের মঞ্চে ওই কাগজ নিয়েই উঠেছিলেন দেবস্মিতা। দর্শকদের দিকে ফিরে আইনের প্রতিলিপি ছিঁড়ে ফেলাযই শুধু নয়, মঞ্চ থেকে তিনি স্লোগান দেন, “হাম কাগজ নেহি দিখায়েঙ্গে, ইনকিলাব জিন্দাবাদ”।

তবে, এটা কোনও হঠকারী সিদ্ধান্ত নয়, সমাবর্তনে যাওয়ার আগেই নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি জানিয়েছিলেন, সিএএ মেনে নিচ্ছেন না। এই আইনের প্রতিবাদ করতে চান। এবং আইনের প্রতিলিপি তিনি ছিঁড়ে ফেলবেন সর্বসমক্ষে। সেই মতোই মঞ্চে প্রতিবাদ দেখালেন স্নাতকোত্তর স্তরে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্রী। আর সেই প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...