Site Logo

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

EBBS Desk·
কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাটে নিজের বাড়ি থেকে হেঁটে মনোনয়ন কেন্দ্রে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। ঘরের মেয়েকে একবার দেখার জন্য রাস্তার দুপাশে প্রবল জনোচ্ছ্বাস। দলীয় পতাকা, নীল সাদা বেলুন সাজিয়ে নেত্রীকে শুভেচ্ছা জানান কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। মমতার সঙ্গে ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন। পাশাপাশি ফিরহাদ হাকিমের স্ত্রী ও কন্যা এবং প্রস্তাবক হিসেবে দেখা যায় নিশপাল সিংকেও। ভবানীপুরকে বরাবরই মিনি ইন্ডিয়ার সঙ্গে তুলনা করা হয়। এদিনও মমতার মিছিলে ছিলেন বিভিন্ন ভাষা ধর্মের মানুষেরা। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সুপ্রিমোকে শুভেচ্ছা জানান সকলে। এক কথায় ভবানীপুরের ঘরের মেয়ের মনোনয়নে ধরা পড়ল সম্প্রীতির বার্তা। আরও পড়ুনঃ নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

Sponsored

Sranchi In Article

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →