Tuesday, March 31, 2026

গুলিতে মৃত আইএএস পরীক্ষার্থী, স্বীকার করল উত্তরপ্রদেশ পুলিশ

Date:

Share post:

উত্তরপ্রদেশে শেষপর্যন্ত সোমবার পুলিশ মেনে নিল গুলি চালানোর কথা।দু’সপ্তাহ ধরে সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ চলছে। অবশেষে পুলিশকর্তারা জানিয়েছেন, বিজনোরে গুলিতে মৃত্যু হয়েছে সুলেমান নামে এক যুবকের।পুলিশের দাবি, আত্মরক্ষার জন্যই ওই যুবকের দিকে গুলি চালিয়েছিলেন এক কনস্টেবল।জানা গিয়েছে, তিনি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্তারা জানিয়েছেন, ‘ওই কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নেওয়া হয়েছিল।ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কনস্টেবল অল্পের জন্য বেঁচে যান। পরে আত্মরক্ষার জন্য তিনি এক হাঙ্গামাকারীর দিকে গুলি চালান।’
যদিও সুলেমানের পরিবার পুলিশের এই দাবি মানতে চায়নি। তার দাদা শোয়েব মালিকের অভিযোগ, ‘আমার ভাই অসুস্থ অবস্থায় নমাজ পড়তে মসজিদে মসজিদে গিয়েছিল। মসজিদ থেকে বের হতেই সে দেখে যে বাইরে লাঠিচার্জ হচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটছে। পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে। পুলিশ ওই দাবি খারিজ করে জানিয়েছে, বিক্ষোভকারীরাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। গুলিতে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...