Monday, April 6, 2026

জইশ জঙ্গিদের হামলার ছক অযোধ্যায়! রিপোর্ট গোয়েন্দাদের

Date:

Share post:

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের নজরে এবার উত্তরপ্রদেশের অযোধ্যা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অযোধ্যায় এবার হামলার ছক কষছে এই জঙ্গি সংগঠন। সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর সময় একটি অ্যাপ নজরে আসে গোয়েন্দাদের। সেখান থেকেই তাঁরা উদ্ধার করেন যে জইশ প্রধান মাসুদ আজহারের গোপন বার্তা।ওই বার্তায় বারবার উঠে এসেছে রামজন্মভূমিতে হামলার ছক।
অযোধ্যায় আক্রমণের নেপথ্যে এমন দাবি করে গোয়েন্দারা একাধিক প্রমাণও জোগাড় করেছেন। এরপরই যোগী রাজ্য অযোধ্যায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতে অবস্থিত জইশ নেটওয়ার্কের জায়গাগুলিতে কড়া নজরদারি ও তল্লাশি জারি রেখেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। শুধু অযোধ্যা নয়, দেশের অন্যান্য বড় শহরগুলির ওপরও কড়া নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...