Saturday, April 4, 2026

নববর্ষের মধ্যরাতে 35 মিনিট বাজি ফাটবে, পুলিশকে নির্দেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বর্ষশেষের রাত এবং নতুন বছরের সূচনায় শুধুমাত্র রাত 11টা 55 মিনিট থেকে সাড়ে 12টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। অন্য সময় বা রাতভর বাজি ফাটালে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এই নির্দেশ রাজ্যের সব থানায় জানিয়ে দেওয়া হলো। পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেছেন, কলকাতা বা শহরতলির বড় ক্লাব, হোটেল এবং আবাসনকেও এই নোটিস দেওয়া হচ্ছে। রাত 10টার পর কোনওভাবেই মাইক বা ডিজে বাজানো যাবে না। দিনের সময় মাইক বাজালেও সাউন্ড লিমিটার যন্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক৷ পর্ষদের এই নির্দেশ যাতে সর্বত্র মানা হয়, সেদিকে বিশেষভাবে নজর দিতে পুলিশকে বলা হয়েছে। পর্ষদের দাবি, আগের বছরগুলির অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা এবং লাগোয়া এলাকার প্রায় 50টির বেশি ক্লাব এবং হোটেলকে ‘কুখ্যাত’ হিসেবে চিহ্নিত করেছে পর্ষদ। সংশ্লিষ্ট থানাগুলিকেও ওই সমস্ত কুখ্যাত হোটেল বা ক্লাবের তালিকা তুলে দেওয়া হয়েছে। পর্ষদের কাছে কোনও অভিযোগ এলে, যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে৷

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...