Saturday, April 4, 2026

মমতার তোলা প্রশ্নই জোরদার হচ্ছে, কে ঠিক, প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী?

Date:

Share post:

যে প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, সেই প্রশ্নটি এখন দিনের আলোর মত পরিষ্কার হচ্ছে। দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণের পর মুখ্যমন্ত্রী ট্যুইট করেছিলেন। বলেছিলেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বিস্তর ফারাক। কী সেই ফারাক? আসুন একবার দেখে নিই–

সংসদে অমিত শাহ বারবার বলেছেন, গোটা দেশে এনআরসি চালু হবে। প্রথমে নাগরিকত্ব বিল পরে এনআরসি। আর প্রধানমন্ত্রী বললেন, ২০১৪ সালে সরকারে আসার পর এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি!

এবার প্রধানমন্ত্রীর কথায় সিলমোহর লাগাতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কোথাও এখন এনআরসি হবে না। মন্ত্রিসভায় আলোচনা হয়নি। সংসদেও কেউ বলেনি! আর সংসদে কিছু হলে তো লুকিয়ে হবে না!

২০১৪ সালে অসমে ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্ষমতায় এলে অসমের ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আর রামলীলা ময়দানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বললেন, ভারতে ডিটেনশন সেন্টারই নেই। পাল্টা অমিত শাহ বললেন, দেশে একটি ডিটেনশন সেন্টার আছে, অসমে। যদিও সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেক বছর ধরে আছে। নরেন্দ্র মোদি সরকার আসার পর হয়নি।

এই পরস্পর বিরোধী কথাই আপাতত বিরোধীদের হাতিয়ার। তাঁদের প্রশ্ন, কে ঠিক? প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী?

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...