Saturday, April 4, 2026

এনপিআর কী? দিতে হবে কোন তথ্য? জেনে নিন এক নজরে

Date:

Share post:

এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার নিয়ে এখন আলোচনার সর্বত্র। কিন্তু এই এনপিআর কী? আসুন এক ঝলকে দেখে নিই।

এনপিআর কী?
এনপিআর হলো দেশের নাগরিকদের সার্বিক পরিচয়ের তথ্য ভান্ডার। কোনও ব্যক্তি কোনও এলাকায় ৬মাস থাকলে এবং পরবর্তী ৬মাস যদি সেখানে থাকেন, তাহলে তাঁর তথ্য নেওয়া হবে। বিদেশিরাও এর আওতায় আসবেন। অসম এনপিআর-এর আওতায় থাকবে না। স্বেচ্ছায় নাগরিকরা যে তথ্য দেবেন তা নেওয়া হবে। এতে কোনও নথি লাগবে না। এই তথ্য সংগ্রহ কাজ আগামী বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। খরচ ৩৯৪১কোটি টাকা। ২০১১ সালে জনগণনার সময় এনপিআর তৈরি হয়। ২০১৫ সালে পরিমার্জন করা হয়।

এনপিআর আর এনআরসির পার্থক্য কী?
কেন্দ্রের বক্তব্য, এনপিআর দিয়ে কে দেশের নাগরিক তা জানা যাবে না। তার জন্যই এনআরসি। প্রশ্ন, তাহলে এনপিআর-এর প্রয়োজনীয়তা কি?

এনপিআর-এ যে তথ্য দিতে হবে —
নাম, হেড অফ দি ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, বিবাহিত কিনা, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, জন্মস্থান, জন্ম তারিখ, নাগরিকত্ব, ঠিকানা, কতদিন ধরে বসবাস, স্থায়ী ঠিকানা, জীবিকা, শিক্ষাগত যোগ্যতা।

এছাড়াও যা চাওয়া হতে পারে —
বাবা-মায়ের জন্মস্থান, বাবা-মায়ের জন্ম তারিখ। আর ঐচ্ছিক হলো, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। এছাড়া মোবাইল নম্বর, বাড়ির আয়তন এবং কোনও গৃহপালিত পশু আছে কি না তা চাওয়া হতে পারে।

প্রকাশ জাভড়েকর বলছেন, এনপিআর-এ বায়োমেট্রিক প্রমাণ দিতে হবে না। আধারও লাগবে না। যদিও অমিত শাহের বক্তব্য, আধার থাকলে কেন দেবেন না!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...