Saturday, June 13, 2026

আগামী রবিবার শপথ নেবেন হেমন্ত সোরেন, যেতে পারেন মমতা

Date:

Share post:

ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন JMM-প্রধান হেমন্ত সোরেন৷ আগামী রবিবার ২৯ ডিসেম্বর তিনি শপথ নেবেন। বেলা একটায় হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান৷ শরিক কংগ্রেস এবং RJD এই অনুষ্ঠানে থাকবে, আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপিকেও। যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ JMM ওই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ৩০ টি আসন পেয়েছে। শাসক হতে চলা জোটের মিলিত আসন ৮১টির মধ্যে ৫০টি। হেমন্ত সোরেন বলেছেন, “সরকার গড়ার সুযোগ দিতে আমরা ৫০ জন বিধায়কের সমর্থন-করা চিঠি রাজ্যপালকে পাঠিয়েছি।”

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...