Sunday, June 21, 2026

সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্য কি রাজনৈতিক? বিতর্ক শুরু

Date:

Share post:

নাগরিকত্ব ইস্যুতে বিক্ষোভ-হিংসার আবহে বিতর্ক তৈরি হল সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যে। ওই মন্তব্যে তিনি দেশের রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন। রাওয়াতের মন্তব্যে ‘রাজনীতি’ রয়েছে বলে সমালোচনায় সরব কংগ্রেস।

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বিপিন রাওয়াত আন্দোলনের নামে হিংসা ছড়ানোর নিন্দা করে নাম না করে রাজনৈতিক নেতাদের ভূমিকার সমালোচনা করেছেন। রাওয়াতের কথায়, নেতা তিনিই, যিনি জনগণকে সঠিক পথ দেখাবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং গঠনমূলক দায়িত্ব পালনের কাজে নেতৃত্ব দেবেন। নেতৃত্ব তাকে বলে না, যা মানুষকে হিংসা, ও ধ্বংসাত্মক কাজে প্ররোচিত করে। আন্দোলনের নামে হিংসা উসকে দেওয়া কখনও নেতাসুলভ কাজ হতে পারে না।

রাওয়াতের এই মন্তব্যেই আপত্তি বিরোধী শিবির বিশেষত কংগ্রেসের। সেনাপ্রধান অরাজনৈতিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করেননি বলে অভিযোগ তাদের। প্রসঙ্গত এমাসের ৩১ ডিসেম্বরই অবসর নিচ্ছেন রাওয়াত।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...