Sunday, June 7, 2026

মেঘলা শীতের দিনে ঝমঝমিয়ে বৃষ্টি শহরে!

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখ ভার। একে ঠান্ডা তার উপর দোসর মেঘলা আকাশ। সঙ্গে যোগ হয়েছিল কুয়াশাও। বেলা গড়াতেই শহরে নামল ঝমঝমিয়ে বৃষ্টি ।
বৃহস্পতিবার সকাল হতেই কলকাতাবাসী দেখল এমনই মেঘলা এক শীতের দিনের সঙ্গে বৃষ্টির রমরমা । তবে হাওয়া অফিসের রিপোর্ট রিন্তু বলছে, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা খানিক বেড়েছে। পাশাপাশি উত্তর ভারতেও চলছে জোর শৈত্যপ্রবাহ। এককথায়, হাড় কাঁপানো শীতে জবুথবু গোটা উত্তর ভারত।
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই এক ধাক্কায় কলকাতার তাপমাত্রার পারদ চড়ল প্রায় ২ ডিগ্রি।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা এবং শহরতলীতেও মাঝেমধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...