Saturday, April 4, 2026

আজ সূর্যগ্রহণ দেখায় জল ঢেলেছে পশ্চিমি ঝঞ্ঝার মেঘ

Date:

Share post:

আশায় বুক বাঁধলেও আজ, বৃহস্পতিবার সূর্যগ্রহণ দেখায় জল ঢাললো পশ্চিমি ঝঞ্ঝা৷ সঙ্গী এক উচ্চচাপ বলয়। জোড়া এই প্রাকৃতিক বাধায় আজ, দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমেছে, হাল্কা বৃষ্টির সম্ভাবনাও পুরোমাত্রায়৷ ফলে সূর্যের দেখাই এখনও মেলেনি৷ তাই সূর্যগ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই-ই৷

ওদিকে, পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, কলকাতায় সকাল 8টা 27 মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে শেষ হবে বেলা 11টা 32 মিনিটে। সকাল 9টা 53 মিনিটে গ্রহণের চূড়ান্ত পর্ব দেখা যেতো, যেখানে সূর্যের 45 শতাংশ চাঁদের আড়ালে ঢাকা পড়বে । কিন্ত মেঘের চাদরে ঢাকা সূর্য উঁকি না দিলে তো গ্রহণ দেখা অধরাই থাকবে৷ একমাত্র আশা,
প্রকৃতিই চমক দিয়ে মেঘ সরিয়ে গ্রহণ দেখার যদি সুযোগ করে দেয়৷
প্রসঙ্গত, 2016-র 9 মার্চ কলকাতা থেকে আংশিক গ্রহণ দেখা গিয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...