Tuesday, March 31, 2026

হিন্দু ‘চাচাদের’ উদ্যোগে বিয়ে বাঁচল মুসলিম ‘ভাইঝির’

Date:

Share post:

সিএএ-র বিরোধিতায় যখন জ্বলছে যোগীর রাজ্য, নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে পুলিশের গুলিতে মৃত একাধিক বিক্ষোভকারী, তখন এক সম্প্রীতির ছবি দেখল কানপুর তথা সারা দেশ।

অশান্তির আবহেই ২১ তারিখ কানপুরের প্রতাপগড়ের বাসিন্দা হসনৈন ফারুকের বিয়ে ঠিক হয়েছিল কানপুরে বকরগঞ্জের পাত্রী জিনাতের সঙ্গে। শাদি করতে যাওয়ার পথে বিক্ষোভের মধ্যে রাস্তায় আটকে পড়েন বর ও বরযাত্রী। জিনাতের বাড়িতে ফোন করে পরিস্থিতি জানান তাঁরা। এই কথা কানে যায় প্রতিবেশী বিমল চাপাড়িয়ার। প্রতিবেশীর মেয়ের বিয়ে আটকে যেতে পারে শুনেই বিমল ডেকে নেন তাঁর দুই বন্ধু সোমনাথ ও নীরজ তিওয়ারিকে। সবাই মিলে মোট ৫০ জন জড়ো হন। বিয়েবাড়ি থেকে দেড়-দু’কিলোমিটার দূরে ফারুকদের কাছে পৌঁছন তাঁরা। মানববন্ধন করে ঘিরে ফেলেন ৭০ জন বরযাত্রীর দলটিকে। হিন্দুভাইদের ঘেরাটোপে নির্বিঘ্নে বিয়ের আসরে পৌঁছন বর সহ বরযাত্রী।

বিমল চাপাড়িয়া জানান, জিনাতকে ছোট থেকে দেখেছেন। তাঁর বিয়ে আটকে যাচ্ছে দেখে তিনি চুপ করে বসে থাকতে পারেননি। প্রতিবেশী হিসেবে এটা তাঁর কর্তব্য বলে মনে করেন বিমল। আর জিনাত জানিয়েছেন, ‘বিমল চাচা’র মতো পড়শিরা না থাকলে, তাঁর বিয়েটাই ভেঙে যেত।

নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জি নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আঁচ। ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরির চেষ্টা চলছে চারদিকে। এর মধ্যে জিনাতের বিয়ের আসরে ‘বিমল চাচা’ আর বন্ধুদের ভূমিকা সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল।

আরও পড়ুন-ইসলামপুরে পরিত্যক্ত চা-বাগানের জমি দখল ঘিরে মৃত এক

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...