Sunday, April 12, 2026

থানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ফ্রেজারগঞ্জ থানার ওসি-র

Date:

Share post:

নজিরবিহীন !

থানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন দক্ষিণ 24 পরগণার ফ্রেজারগঞ্জ থানার ওসি গৌতম বিশ্বাস৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার রাতে৷ এলাকায়
ছড়িয়েছে চাঞ্চল্য৷ গৌতম বিশ্বাসের বাড়ি উত্তর 24 পরগনা সোদপুর এলাকায়। পরিবারে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিবারিক কোনও চাপে উনি ছিলেন কি’না, তা এখনও স্পষ্ট নয়।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি গৌতম বিশ্বাস মাত্র কয়েক মাস আগে এই থানার দায়িত্ব নিয়েছিলেন। এমনিতে ওই থানা এলাকায় অপরাধ প্রবণতা বা অপরাধের চাপ খুব একটা নেই। তবে তীব্রভাবেই আছে রাজনৈতিক ঝামেলা, গোলমাল এবং সমস্যা। সূত্রের খবর, থানা প্রশাসন পরিচালনা নিয়ে থানার কিছু অফিসারের সঙ্গে ওসির একটি মানসিক দূরত্ব ছিল। সেই সমস্যা নাকি দিনে দিনে বাড়ছিল৷

ওসি গৌতম বিশ্বাস থানারই ওপরের ঘরে থাকতেন। বুধবার রাতেও প্রতিদিনের মত সমস্ত কিছু সামলে নিজের ঘরে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে বড়বাবুর ঘুম থেকে ওঠার দেরি দেখে, ওপরে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দু’জন সিভিক ভলান্টিয়ার জানলা দিয়ে ভিতরে উঁকি দেন৷ তখনই তাঁরা দেখেন বড়বাবুর ঝুলন্ত মৃতদেহ ৷ সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া হয়৷ তবে তিনি এসে ওসি-কে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, ওসি’র এই আত্মহত্যার কারণ নিয়ে সহকর্মীরা ধন্দে রয়েছেন। প্রতি রাতে হেডকোয়ার্টারে যে রিপোর্ট পাঠাতে হয়, বুধবারেও ওসি তা পাঠিয়েছিলেন। কোনও অস্বাভাবিকত্ব দেখতে পাওয়া যায়নি। থানার সহকর্মীদের ধারনা, বেশ কয়েকদিন ধরে কোনও কারনে মানসিক অবসাদে ভুগছিলেন৷ ঘন ঘন প্রায়ই বাড়ি যাচ্ছিলেন।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...