Tuesday, June 16, 2026

নিউইয়র্কের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, তাক লাগালেন যৌনপল্লীর কিশোরী শ্বেতা

Date:

Share post:

এ এক অন্য কাহিনী । সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় ।
দারিদ্র ও যৌন নিগ্রহের মধ্যে বেড়ে ওঠা মুম্বাই যৌনপল্লীর কিশোরী নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন ।
এই কিশোরির নাম শ্বেতা কাত্তি, বয়স ১৮। নিউইয়র্কের লিবারেল আর্টস ব্রাড কলেজে পড়ার জন্য বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্বেতা। সেখানে মনোবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা তার।পড়াশোনা শেষে ভারতে ফিরে নিজের সমাজের তরুণীদের নিয়ে কাজ করতে চান তিনি।
মুম্বাই ছাড়ার আগে শ্বেতা বলেন, “এটি আমার আশৈশব স্বপ্ন। শেষ পর্যন্ত এটি সত্যি হবে তা আমি কখনো ভাবিনি,” ।নিউজউইকের চলতি বছরের “ইয়ং ওমেন টু ওয়াচ” তালিকায় স্থান পেয়েছেন আত্মপ্রত্যয়ী শ্বেতা।
মুম্বাইয়ের কুখ্যাত কামাথিপুরা এলাকায় বড় হয়েছেন তিনি। এখানে ছোট বয়স থেকেই তিনি বিভিন্ন নিগ্রহের শিকার। অভিমানী শ্বেতা বলেছেন, বাবাসহ অনেক মানুষ আমাকে নির্যাতন করেছে, এসবের মোকাবিলা করতে হয়েছে আমাকে। আমার মা সবসময় আমার সঙ্গে ছিল। মা সবসময় বলেছে, ‘তুমিই সেরা, তোমার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব।”
পারিবারিক দারিদ্র ও দলিত শ্রেণির হওয়ায় স্কুলেও তাকে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে জানান শ্বেতা।মনোবিজ্ঞানে আগ্রহের বিষয়ে তিনি বলেন, “আমি মনে করি এর মাধ্যমে ব্যক্তির পরিবর্তন সম্ভব। মনোবিজ্ঞান পড়ার পর থেকে আমি মুক্তভাবে চিন্তুা করতে শুরু করি, আমার নিজেকে এবং আমার জীবনকে শ্রদ্ধা করতে শুরু করি।”

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...