Tuesday, June 2, 2026

নামসুং ও লাসুং উৎসবের আবহে মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরলো কালিম্পংয়ের খুদেরা

Date:

Share post:

সিকিমের অধিবাসীদের নতুন বছর শুক্রবার৷ ওদিকে এদিনই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে৷ তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালিম্পং থেকে এদিন হাজির হল একঝাঁক খুদে। এদিন
সিকিমের নতুন বছর
উপলক্ষে ভুটানি ও লেপচা জনজাতির মানুষজনও মেতে উঠেছেন উৎসবের মেজাজে। পালন করছেন নামসুং ও লাসুং উৎসব৷ এবার সেই উৎসবের আনন্দে মুখ্যমন্ত্রীকেও সামিল করতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল এই ছোট বাচ্চারা।

 

মুখ্যমন্ত্রী সেই মুহূর্তের ভিডিও তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একদল কচিকাঁচার সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে নানা উপহারও তুলে দেয় শিশুরা।
ভিডিওর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘নামসুং ও লুসুং উৎসব উপলক্ষে কালিম্পং থেকে ছোট শিশুরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এই উজ্জ্বল মনগুলির সঙ্গে দেখা করাটা ছিল এই সুন্দর সকালের সারপ্রাইজ। আমি তাদের নতুন বছর এবং ভবিষ্যতের প্রয়াসের জন্য শুভেচ্ছা জানিয়েছি।”

প্রসঙ্গত, তিব্বতি চান্দ্র ক্যালেন্ডারের দশম মাসে লুসুং পালিত হয়। এদিন কৃষকরা ফসল উৎপাদনের উদযাপন করে। লেপচা জনজাতির মানুষরা এই উৎসবকে নামসুং বলে৷ নেপাল ও ভুটানেও এই উৎসব পালিত হয়। এই উৎসবের অঙ্গ হিসেবে রাক্ষস রাজাকে পোড়ানো হয়। এর অর্থ অশুভ শক্তির বিনাশ করা।


 

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...