Wednesday, June 24, 2026

বিরোধী শিবিরের বেনজির চমক! সোরেনের শপথ-মঞ্চে প্রণব মুখোপাধ্যায়

Date:

Share post:

বিজেপি-বিরোধী শিবিরের বেনজির চমক ! একইসঙ্গে রাজনৈতিক মহলে সৃষ্টি হলো সীমাহীন কৌতূহল ! তাহলে কি ‘তিনি’ সত্যিই সক্রিয় রাজনীতিতে ফিরছেন ?

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী পদে শপথের মঞ্চে উপস্থিত থাকবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ এই মঞ্চ তাহলে কি বিরোধী জোটের শক্তি প্রদর্শনের মঞ্চ হতে চলেছে ?

আগামী 29 ডিসেম্বর, রবিবার রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। রাজ্যের একাদশ মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা, চিদম্বরম-সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবরা উপস্থিত থাকবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেরও হাজির থাকার কথা।

কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি হাজির হয়েছেন, এমন দৃশ্য এদেশে অতীতে দেখা যায়নি৷ হেমন্ত সোরেনের সাফল্য, তিনি সম্ভবত এ কাজ করতে চলেছেন৷ দেশের শীর্ষ বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে একমঞ্চে প্রণব মুখোপাধ্যায়ের হাজির থাকার ঘটনা, জাতীয় রাজনৈতিক চালচিত্রে নিশ্চিতভাবেই নতুন রং লাগাতে চলেছে৷ প্রাক্তন রাষ্ট্রপতি-র সক্রিয় রাজনীতিতে ফেরার বিষয়ে সংবিধানে কোনও বাধার উল্লেখ নেই৷ প্রশ্ন উঠেছে, হেমন্ত সোরেনের শপথের মঞ্চকেই কি নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য বেছে নিলেন প্রণব মুখোপাধ্যায়?

ওদিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ভিত্তিপ্রস্তরও ওইদিন স্থাপন হতে পারে৷ দিল্লির ভোট সামনেই৷ রাজধানীর বিগত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট বা আসন সমঝোতা হয়নি৷ আসন্ন নির্বাচনে কংগ্রেস – আপ জোটের সম্ভাবনা কিছুটা হলেও আছে৷ রাঁচির শপথ অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশিই থাকবেন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা এবং অরবিন্দ কেজরিওয়াল৷
এবং থাকছেন প্রণব মুখোপাধ্যায়৷

তাহলে কি বিজেপিকে হারাতে ওই মঞ্চে বসেই দু’দলের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন কংগ্রেসের বেশ কয়েক যুগের ‘মুশকিল-আসান’ প্রণব মুখোপাধ্যায়?

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...