Tuesday, June 23, 2026

“উদ্বাস্তুদের পাশে আমিই আছি”, নৈহাটিতে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উদ্বাস্তুদের নিয়ে ভাবে বাংলার সরকারই। সেই কারণেই উদ্বাস্তুদের জমি বৈধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের জমিতে বসবাসকারীদের জন্য বারবার আবেদন করেও কোনও লাভ হয়নি। যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে অঞ্চলের উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এখন যথেষ্ট সুরক্ষিত অবস্থায় রয়েছেন। তিনিই উদ্বাস্তুদের পাশে আছেন। শুক্রবার, নৈহাটি উৎসবের উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছে বিজেপি।

সিএএ এবং এনআরসি-র মতো কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। আধারকার্ড, ভোটারকার্ড, রেশনকার্ড যদি পরিচয় পত্র না হয়, তাহলে কী দেখে দেশের নাগরিকত্ব প্রমাণ হবে? প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, মানুষের হয়রানি বাড়াতেই বারবার লাইনে দাঁড় করাচ্ছে মোদি সরকার। শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলতেই রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন উৎসবের উদ্বোধনে নৈহাটি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও অনেকেই “নো সিএএ, নো এনএসসি”- লেখা প্লেকার্ড হাতে উপস্থিত হন। তাঁদের দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে বলতে হয়নি, বাংলার মানুষ নিজে থেকেই কেন্দ্রের এই সব সিদ্ধান্তের বিরোধিতা করছে। একই সঙ্গে বিজেপি বহিরাগত দিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...