Tuesday, March 31, 2026

কাজের দাবি: ১থেকে ৭ জানুয়ারি প্রতিবাদ কর্মসূচি, ৮-এ হবে সাধারণ ধর্মঘট

Date:

Share post:

২০২০ সালের প্রথম দিন থেকেই কাজের দাবিতে প্রতিবাদ- আন্দোলনের কর্মসূচি শুরু করছে বামেরা। সারা দেশেই বাম দলগুলি মানুষের জীবন-জীবিকার সুরক্ষার দাবিতে বছর শুরুর প্রথম সপ্তাহে টানা প্রচার চালাবে। আগামী ৮ জানুয়ারি সাধারণ ধর্মঘটের আগে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে সিপিএম, সিপিআই, সিপিআই( এমএল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। এই প্রতিবাদ কর্মসূচি ও সাধারণ ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেসও।

পাঁচ বাম দলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পয়লা জানুয়ারি থেকেই সারা দেশে শ্রমিক, কৃষক ও নানা পেশার মানুষকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন হবে। অর্থনৈতিক মন্দার জেরে যে দুর্দশা নেমে এসেছে তা রুখতে এই কর্মসূচি। বহু কল-কারখানা বন্ধ, নতুন শিল্প গড়ে উঠছে না, কর্পোরেট করার নামে বেসরকারিকরণ ও ছাঁটাই, গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব। একইসঙ্গে কৃষিক্ষেত্রেও সংকট বাড়ছে। এই বিষয়গুলি সম্পর্কে মানুষকে অবহিত করতেই প্রচার চালানো হবে। সেইসঙ্গে নাগরিকত্ব ইস্যুতেও ধারাবাহিক শান্তিপূর্ণ প্রতিবাদ চালাবে বাম দলগুলি।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...