Saturday, April 4, 2026

”কারও বাবার ক্ষমতা থাকলে তাড়িয়ে দেখাক” বাবুলকে চ্যালেঞ্জ শতরূপের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র মন্তব্যের কড়া জবাব দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যাদবপুর সমাবর্তনে কৃতি ছাত্রীর মঞ্চে উঠে সিএএ-র প্রতিলিপি ছিঁড়ে ফেলার ঘটনাকে কটাক্ষ করা ফেসবুক পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাতে এক মুসলিম তরুণের কমান্টে বাবুল তাঁকে “তাঁর দেশে” পাঠানোর নিদান দেন। তার জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ। তিনি স্পষ্ট বলেছেন, এটাই ওই তরুণের দেশ। ও অন্য দেশে যাবে কেন? এর পরেই সুর চড়িয়ে তিনি বলেন, “কারও বাবার ক্ষমতা থাকলে, ওকে দেশ থেকে তাড়িয়ে দেখাক”। এরপরেই শতরূপ সংবাদ মাধ্যমকে জানান, এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, আগে সিএএ-র মাধ্যমে দেশের মানুষের নাগরিকত্ব সুনিশ্চিত করা হবে। তারপর এনআরসি তালিকা তৈরি এবং ‘বিদেশিদের’ তাড়ানো হবে। এদিকে ওনাদের মন্ত্রী বাবুল সুপ্রিয় ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন, কে দেশে থাকবে আর কে থাকবে না। সূত্রের খবর, এই বিষয়ে যদি বাবুল সুপ্রিয় কোনও জবাব না দেন, তা হলে প্রধানমন্ত্রীর কাছে গিয়েও তাঁর মন্ত্রিসভার সদস্যের মন্তব্যের বিষয়ে জবাবদিহি করতে পারে বামেরা।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...