Wednesday, June 24, 2026

২ নয়, এবার রেশনে ১ টাকা দরে চাল, পরিকল্পনা রাজ্যে সরকারের

Date:

Share post:

রেশন গ্রাহকদের জন্য চালের দাম কেজিতে আরও এক টাকা করে কমানোর পরিকল্পনা রাজ্য সরকারের। রাজ্যে প্রায় পৌনে ৮ কোটি রেশন গ্রাহক দু’ টাকা কেজি দরে চাল পান। এই প্রকল্প কার্যকর হলে তাঁরা এক টাকা কেজি দরে চাল পাবেন। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্যে পাঠানো হয়েছে নবান্নে। এটা কার্যকর করতে সরকারের বছরে অতিরিক্ত ২০০ কোটি টাকা খরচ হবে। রেশন গ্রাহকদের দু’ টাকা কেজি দরে চাল দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তাঁর নির্দেশেই, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের প্রায় ৬কোটি ১ লক্ষ রেশন গ্রাহককে এক টাকা অতিরিক্ত ভর্তুকি দিয়ে দু’ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হয়। ৯ কোটিরও কিছু বেশি রেশন গ্রাহককে ভর্তুকিতে চাল-গম দেওয়ার জন্য রাজ্য সরকার নিজের তহবিল থেকে বছরে পাঁচ হাজার কোটি টাকার বেশি খরচ করে।


Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...