Friday, June 26, 2026

ফের শিরোনামে রাজ্যপাল, এবার পিংলার এক স্কুল ফেরালো ধনকড়কে

Date:

Share post:

এ রাজ্যে ‘রাজ্যপাল’ পদের গরিমা আর না থাকার শঙ্কাই বাড়ছে৷

রাজ্যপাল হিসেবে বাংলায় পা রাখার পর গঠনমূলক কোনও কাজের জন্য জগদীপ ধনকড়ের নাম যতবার না জড়িয়েছে, তার থেকে ঢের বেশিবার তিনি শিরোনামে এসেছেন রোজ রোজ নতুন বিতর্কের সঙ্গে জড়িয়ে৷ খবরে আসার সংখ্যায় রাজ্যপাল সেঞ্চুরি করার পথে৷
যাদবপুরের পর এবার
পশ্চিম মেদিনীপুরের পিংলার বাগানবাড় হাইস্কুল৷ এই স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে রাজ্যপালকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়৷ রাজ্যপালও যেতে রাজি হন৷ তারপর ওই স্কুল-ই রাজ্যপালকে জানালো, “অনিবার্য কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে”। রাজ্যপালকে চিঠি দিয়ে জানানো হয়েছে তিনি যেন না আসেন৷ তবে জানা যাচ্ছে ওই স্কুলের অনুষ্ঠান হচ্ছে।

সূত্রের খবর, ওই স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হযয়েছিলো ধনকড়কে৷ 4 দিনব্যাপী অনুষ্ঠানে আজ, শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনার বিষয়বস্তু ছিল, “দ্বিজন্মশতবার্ষিকীতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা।” এই আলোচনা সভায় আমন্ত্রণ জানান হয়েছিল রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কে। কিন্তু নেমন্তন পাঠিয়েও এদিনই স্কুল কর্তৃপক্ষের তরফে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে তাঁকে আসতে নিষেধ করা হয়েছে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক বলেছেন, “অনিবার্য কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে৷ তাই রাজ্যপাল যেন কষ্ট করে আর না আসেন”৷

রাজ্যপাল পদ নিয়ে এমন ছেলেখেলা এ রাজ্যে আগে কখনও ঘটেনি৷

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...