Friday, June 12, 2026

NRC-CAA বিরোধী তৃণমূলের অবস্থান বিক্ষোভে সামিল রাজ্যের মন্ত্রী-বিধায়করা

Date:

Share post:

কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকাল থেকেই রাজ্যের ২৯৪টি কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে NRC-CAA বিরোধী তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে খিদিরপুর এলাকায় চলছে বিক্ষোভ কর্মসূচি। সখেরবাজারে আছেন পার্থ চট্টোপাধ্যায়, রাসবিহারীতে ধর্ণায় যোগ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, বৈশানর চট্টোপাধ্যায়।

পাশাপাশি, এই কর্মসূচি চলছে জেলাগুলিতেও। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আসানসোলের কাশীপুর বাজারেও চলছে তৃণমুলের ধর্না কর্মসুচি। এই ধর্না মঞ্চে রয়েছেন বিধায়ক তথা কাশীপুর ব্লক তৃণমুল সভাপতি স্বপন বেলথরিয়া, যুব নেতা তথা জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, মহিলা নেত্রী সুপ্রিয়া বেলথরিয়া, জেলা পরিষদ সদস্য জিতেন টুডু প্রমুখ।

অন্যদিকে, CAA ও NPR-এর বিরুদ্ধে ইসলামপুরে ৩১ নং জাতীয় সড়কে মিছিল করছেন ইসলামপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের আবদুল করিম চৌধুরী।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...