Saturday, June 27, 2026

২০১৯-এ রেকর্ড গড়ল ভারতীয় রেল, কেন জানেন?

Date:

Share post:

নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগে ২০১৯-এ রেকর্ড গড়ল ভারতীয় রেলওয়ে। রেলের ইতিহাসে জাতীয় পরিবহণের সবচেয়ে নিরাপদ বছর হিসাবে চিহ্নিত হয়ে থাকবে এই বছরটি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কারণ? রাষ্ট্রায়ত্ত সংস্থা জানিয়েছে, ২০১৯-এ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত শূন্য।
রেলের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, গত ১২ মাসে দুর্ঘটনার কবলে পড়ে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
পূর্ণাঙ্গ রিপোর্টের তথ্যও বলছে , ২০১৮-১৯ সালে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১৬, ২০১৭-১৮ সালে ছিল ২৮ এবং তার আগের ২০১৭-১৬ বছরে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১৯৫টি।
রেলের দুর্ঘটনার অন্যতম কারণগুলি হল সংঘর্ষ, ট্র্যাক থেকে পতন, আগুন, লেভেল ক্রসিং দুর্ঘটনা, ইত্যাদি। এই ধরনের দুর্ঘটনার কবলে পড়েই মৃ্ত্যুর ঘটনা সচরাচর ঘটে থাকে।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...