Tuesday, April 7, 2026

রাজ্যপালের ট্যুইট পর্ব যে আসলে রাজনীতি, মেনে নিলেন দিলীপ

Date:

Share post:

রাজ্যপালের ট্যুইট পর্ব যে আসলে রাজনীতি, তা প্রকাশ্যেই স্বীকার করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর ট্যুইটে পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এই ট্যুইট, পাল্টা ট্যুইট আসলে রাজনীতি। রাজ্যপালের শিক্ষাঙ্গনে যাওয়া আটকাতে হচ্ছে কেন? তিনি ভিতরে কী হচ্ছে তা জেনে যাবেন বলে!

অন্যদিকে রাজ্যপালের চিঠির জবাব ট্যুইটারে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বললেন, উনি বলেছেন, এটা ঢিলের জবাবে পাটকেল দেওয়ার সময় নয়। আমি বলি, আমার ঢিল খাওয়ার ইচ্ছে নেই, পাটকেল ছোড়ারও ইচ্ছা নেই। কোনওটারই ইচ্ছা নেই। উনি যদি মুখ্যমন্ত্রীর চিঠি ট্যুইটারে প্রকাশ না করতেন, তাহলে আমাকেও এই কাজটা করতে হতো না। উনি গোপনীয়তা লঙ্ঘন করলে, আমার কিছু করার নেই। সাংবিধানিক প্রধান আর মুখ্যমন্ত্রীর মধ্যে কোনও বিষয়ই প্রকাশ্যে আসা উচিত নয়।

আরও পড়ুন-বন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা প্রকাশ করে ট্যুইটারেই রাজ্যপালকে চিঠি পার্থর

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...