Friday, April 3, 2026

দেশপ্রেমের শিক্ষা পেট্রলিয়াম মন্ত্রীর! ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে

Date:

Share post:

এবার দেশপ্রেমের শিক্ষা দিলেন পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর বক্তব্য, ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে। ভারত ধর্মশালা নয়, তাই সবাইকে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়। যাঁরা ভারত মাতার জয়গান করবে, তাঁরাই এদেশে থাকতে পারবে।
ধর্মেন্দ্র প্রধান গিয়েছিলেন পুণেতে সংশোধিত নাগরিক্ত আইন নিয়ে প্রচার চালাতে । তাঁর কথায়, “ভগৎ সিং, সুভাষচন্দ্র বোসের মতো দেশপ্রেমিকদের বলিদান কি ব্যর্থ হবে? এঁরা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য এত লড়াই করেছেন। নিজেদের প্রাণ দিয়েছেন। স্বাধীনতার ৭০ বছর পরে এসে কি আমরা এটা ভাবতে বসব যে, নিজেদের দেশের নাগরিক সংখ্যা গুণব, নাকি গুণব না? আমরা কি এই দেশটাকে ধর্মশালা তৈরি করব?”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...