Tuesday, April 7, 2026

এনআরসি বিরোধিতায় পথে যুব কংগ্রেস

Date:

Share post:

এনআরসি-সিএএ-র বিরোধিতা এবং উত্তরপ্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশি হেনস্থার প্রতিবাদে কলকাতায় যুব কংগ্রেসের মিছিল। রবিবার বিকেলে বিধানভবন থেকে মিছিলের গন্তব্য ছিল বিজেপি রাজ্য দফতর। যুব নেতাদের কর্মসূচি ছিল, ভারতের সংবিধান বিজেপি নেতাদের হাতে তুলে দেওয়া এবং সংবিধানে কী রয়েছে তা পড়ানো। যুব নেতাদের সঙ্গে মিছিলের শুরুতে হাঁটেন রাজ্য বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে বিবি গাঙ্গুলি স্ট্রিট মোড়ে আসার পরে পুলিশ মিছিল আটকে দেয়। রাস্তায় বসেই প্রতিবাদ শুরু হয়। দীর্ঘক্ষণ চলে সেই প্রতিবাদ। রবিবারেরও যানজটে অসুবিধায় পড়েন মানুষ।

ছবি: সঞ্জয় বিশ্বাস

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...