Saturday, June 20, 2026

এবার NRC-CAA নামে বিভাজনের বিরোধিতায় শান্তি মিছিল ব্রাহ্মণ সমাজের

Date:

Share post:

NRC ও কেন্দ্রের নয়া আইন CAA নিয়ে বিরোধিতায় নামলো রাজ্যের ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি এবং হিন্দু পুরোহিতরা।
সোমবার গান্ধী মূর্তির পাদদেশে বাংলার সমস্ত জেলা থেকে আসা ব্রাহ্মন সমাজের প্রতিনিধিরা একটা শান্তির মিছিল করলেন এই সময়ের প্রেক্ষাপটে, যারা ধর্মের নামে সমাজকে বিভাজন করে তাদের পক্ষে এই ব্রাহ্মণ সমাজ নয়।

এই ব্রাহ্মণ সমাজের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী দিনে ব্রাহ্মণদের যে দাবি-দাওয়া ও সারা ভারতবর্ষে ব্রাহ্মণদের যে কৃষ্টি-সংস্কৃতি, সেই বিষয়টিকে তুলে ধরাই এই ব্রাহ্মণ সমাজের মূল লক্ষ্য। তিনি আরও জানান, সমাজকে বিভাজন করে এসব চলবে না। ধর্ম যে যার মত, কিন্তু সমাজকে সকলকে নিয়ে চলার। বিভেদ সৃষ্টি করা চলবে না।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি, NRC ও CAA-এর জন্য শুধু সংখ্যালঘুরা নন, এই রাজ্য ও দেশের সংখ্যাগুরুরাও ভীত। আসামের প্রসঙ্গ তুলে বলেন, সেখানে NRC-এর নামে বেশিরভাগ হিন্দুকে বাদ দেওয়া হয়েছে। এই বাংলার হিন্দু সমাজও ভীত। আর সেই কারণেই প্রতিবাদ জানাতে পথে নেমেছে ব্রাহ্মণ সমাজ।

আরও পড়ুন-এবার শিবসেনার পরিবারতন্ত্র! রাজনীতিতে নবাগত ছেলে আদিত্যকে মন্ত্রী করলেন উদ্ধব

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...