Friday, June 26, 2026

“বাঁদরামি” ছাড়া বর্ষবরণের মেতে উঠুন! রাতভর আপনার পাশে কলকাতা পুলিশ

Date:

Share post:

 

আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র! রাত পোহালেই গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্ষবরণের উৎসবে মেতে উঠবে তিলোত্তমা কলকতা! প্রুস্তুতি তুঙ্গে। আলোয় ঝলমল করছে পার্ক স্ট্রিট।চত্বর। রেস্তোরাঁ-বার-পাব-ডিস্কোয় এখন সাজো সাজো রব। এই বিরাট উৎসবকে পূর্ণতা দিতে তৈরি কলকাতা পুলিশ।

উত্‍সবে মাতোয়ারা মায়াবী রাতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে তৈরি হয়েছে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ‘ক্র্যাক টিম’।

জানা গিয়েছে, এই ‘ক্র্যাক টিম’-এ থাকবেন প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জন মহিলা পুলিশ আধিকারিক। যাঁরা শ্লীলতাহানির মতো ঘটনা আটকাতে বদ্ধপরিকর। এই বাহিনীর নেতৃত্বে থাকবেন ডিসি পদমর্যাদার এক অফিসার।

এছাড়াও পার্ক স্ট্রিট ও গোটা শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবে মোট ৫ হাজার পুলিশকর্মী। শুধু পার্ক স্ট্রিটের নিরাপত্তাতেই থাকবে পুলিশের স্পেশাল ৫তিনটিম। যার নেতৃত্বে থাকবেন দুজন অ্যাসিন্ট্যান্ট কমিশনার। এছাড়াও শহর জুড়ে থাকছে মোট ১১টি ওয়াচ টাওয়ার। তৈরি করা হচ্ছে হেলপ ডেস্ক।

মোটকথা কলকাতা পুলিশের বার্তা, বর্ষবরণে মেতে উঠুন। আনন্দ করুন। চুটিয়ে সেলিব্রেশন করুন। তবে খেয়াল রাখবেন, আপনার আনন্দ যেন অন্য কারও বেদনার কারণ না হয়।

সারারাত মাতুন। উৎসবের দিনে আপনার নিরাপত্তা দিতে তৈরি কলকাতা পুলিশি। তবে মাথায় রাখবেন, কোনওরকম বাঁদরামি বরদাস্ত নয়!

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...