Monday, April 6, 2026

ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা দত্তপুকুরে

Date:

Share post:

বর্ষশেষের দিন জীবনের দীপ নিভে গেল ব্যবসায়ী আশাদুল ইসলামের। তিরিশ বছর বয়সী আশাদুলের বাড়ি দত্তপুকুর থানার নরসিংহপুর মসজিদ পাড়া। দত্তপুকুর হাট এলাকায় একটি মেলা হচ্ছিল। সেই মেলায় একটি মনোহারি দোকানের মালিক আশাদুল সঙ্গে এক মহিলা ক্রেতার বচসা হয়। অভিযোগ, ওই মহিলাকে অশ্লীল কটুক্তি করেন আশাদুল। এতে স্থানীয় ক্লাব প্রগতি সংঘের সদস্যরা ওই আশাদুলকে মারধর করে ক্লাব ঘরে আটকে রাখে। মারধরের কারণেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। পরে তাঁকে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে দত্তপুকুর থানার পুলিশ।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...