Saturday, June 27, 2026

রাজ্য ও কলকাতা পুলিশে বড় রদবদল, একসঙ্গে 58 IPS-এর পদোন্নতি ও বদলি

Date:

Share post:

2019 শেষ হলো একসঙ্গে 58 জন IPS-কে পদোন্নতি এবং বদলি করে৷ এই নির্দেশ জারি হয়েছে নবান্ন থেকে। ফের বড়সড় রদবদল হয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশে।

◼কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) পদে এলেন শুভঙ্কর সিনহা সরকার।

◾তাঁর জায়গায় যুগ্ম কমিশনার (STF)-এর দায়িত্ব নেবেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলোমন নিশাকুমার।

◾কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং বর্তমানে আর্মড পুলিশের যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠী পেলেন DIG (প্রেসিডেন্সি) রেঞ্জের দায়িত্ব।

◾সঞ্জয় সিংহের জায়গায় IG (দক্ষিণবঙ্গ)-র দায়িত্ব পেলেন রাজীব মিশ্র। তিনি ছিলেন IG (পশ্চিমাঞ্চল)।

◾কলকাতা পুলিশের DC- ট্রাফিক সন্তোষ পাণ্ডে পদোন্নতি পেয়ে হলেন যুগ্ম কমিশনার। তবে তিনিই থাকবেন কলকাতার ট্রাফিকের দায়িত্বে।

◾DC- ট্রাফিকের দায়িত্ব পালন করবেন রূপেশ কুমার। তিনি কলকাতা- পূর্ব ডিভিশনের DC ছিলেন।

◾ কলকাতার পূর্ব ডিভিশনের DC-র দায়িত্ব নিচ্ছেন গৌরব লাল।

◾কলকাতার দক্ষিণ-পূর্ব ডিভিশনের DC অজয় প্রসাদকে ইস্টার্ন সুবারবন ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

◾ইস্টার্ন সুবারবন ডিভিশনের DC দেবস্মিতা দাস দক্ষিণ পূর্ব ডিভিশনের DC হলেন।

◾ডিসি নর্থের দায়িত্ব পাচ্ছেন কলকাতা পুলিশের DC-ওয়্যারলেস জয়িতা বোস।

◾ক্রমবর্ধমান সাইবার অপরাধের জন্য CID-তে তৈরি হলো নতুন পদ DIG (সাইবার ক্রাইম)। এই পদের দায়িত্ব পেলেন মিতেশ জৈন।

◾মুর্শিদাবাদ রেঞ্জের DIG বাস্তব বৈদ্য পদোন্নতি পেয়ে হলেন IG-CID।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...