Friday, June 19, 2026

কেরল বিধানসভায় পাশ CAA প্রত্যাহার প্রস্তাব

Date:

Share post:

দেশজুড়ে NRC-CAA বিরোধিতার মধ্যেই কেরল বিধানসভায় পাস হয়ে গেল CAA প্রত্যাহার প্রস্তাব। এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই CAA প্রত্যাহারের দাবি জানিয়ে প্রস্তাব পেশ করা হয়। আর এই প্রস্তাবে রাজ্য সরকারকে সমর্থন করেছে কংগ্রেস, সিপিআই এবং সিপিআইএম।

সর্বসম্মত ভাবে প্রস্তাব পাসের পর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘‌কেরলের দীর্ঘদিনের সর্ব ধর্মের ইতিহাস আছে। গ্রিক, রোমান, আরব, সব ধর্মের মানুষ আমাদের এখানে এসেছে। সুতরাং, ধর্মের ভিত্তিতে কোনও আইনকেই মেনে নেবেন না কেরালাবাসী।”

এদিন প্রস্তাব পাসের পর কংগ্রেসনেতা ভিডি সতীসান বলেন, ‘‌NRC এবং CAA একই মুদ্রার দুই পিঠ। সংবিধানের ১৩, ১৪ এবং ১৫ নম্বর ধারাকে পুরোপুরিভাবে লঙ্ঘন করছে CAA।’

সিপিআই বলছে, এই প্রস্তাব পাস করে কেরল গোটা বিশ্বকে একটা বার্তা দিল।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...